আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ

গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ

গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 


ফিলিস্তিনের জনগণের জন্য প্রত্যক্ষ ঝুঁকি উল্লেখ করে আইসিজে আজ এই নির্দেশ দিয়েছে। এছাড়া মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন এই আদালত। পাশাপাশি তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আইসিজে'র কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া এর আগে দেশটি আন্তর্জাতিক এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৩৫ হাজার ৮০০ জন। সেইসঙ্গে আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় এক হাজার ১৩৯ জন। 


কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই সপ্তাহের লড়াইয়ে নয় লাখের বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। তারা এখন পানি, খাবার, ওষুধ এবং আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত