আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ নরেদ্র মোদির

কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ নরেদ্র মোদির

ভারতের জমু ও কাশ্মীরে গত চার দিনে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রিয়াসি, কাঠুয়া ও ডোডা জেলার বিভিন্ন অঞ্চলে হওয়া হামলায় ৯ তীর্থযাত্রী ও এক সিআরপিএফ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৩ জুন) সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি।


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন তিনি। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার সঙ্গেও বৈঠকে বসেছিলেন মোদি। জানা গেছে, কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মোদি। বিভিন্ন এলাকায় পূর্ণ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, সন্ত্রাস রুখতে যে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যেন তাকে নিয়মিত জানানো হয়।

রবিবার (৯ জুন) মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের সময়েই তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। রিয়াসিতে এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। 


বুধবার রাহুল গান্ধী এই ধরনের লাগাতার হামলা নিয়ে মোদিকে খোঁচা দেন। তার দাবি, প্রধানমন্ত্রী এখন শুভেচ্ছাবার্তার জবাব দিতে ব্যস্ত। তাই জঙ্গি হামলায় স্বজনহারাদের কান্না তার কানে পৌঁছাবে না। 

কেবল রাহুল নন, কংগ্রেসের একাধিক নেতাও কাশ্মীরের ঘটনা নিয়ে সমালোচনা করেছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত