আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

থাইল্যান্ডে মা হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে

থাইল্যান্ডে মা হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে

থাইল্যান্ডে মা হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি পুরুষ বাচ্চা। এই ঘটনাকে ‘অলৌকিক’ বলছেন হাতির দেখভালকারী ব্যক্তিরা। যমজ শাবকের জন্ম দেওয়া ৩৬ বছর বয়সী ওই হাতিটির নাম ‘চামচুরি’। 


থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে গত সপ্তাহে (শুক্রবার) এশিয়ান মা হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক প্রসব করে। হাতির দেখভালকারীরা শাবকটিকে পরিষ্কারসহ তাকে দাঁড়াতে সাহায্য করার সময় তারা হঠাৎ শব্দ শুনতে পান। এসময় তারা দেখতে পান চামচুরি আরেকটি শাবকের জন্ম দিয়েছে। দ্বিতীয়টি মেয়ে শাবক।


দ্বিতীয় শাবক প্রসবের পর মা হাতিটি আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত মা হাতি যাতে তার দ্বিতীয় শাবকটিকে পা দিয়ে থেতলে না মারে সেজন্য তত্ত্বাবধায়করা দ্রুত শাবকটিকে সেখান থেকে সরাতে যান। এসময় মা হাতিকে সামলাতে গিয়ে একজন তত্ত্বাবধায়ক আহত হয়েছেন।

সেভ দ্য এলিফ্যান্টস নামে একটি গবেষণা সংস্থার তথ্যমতে, মাত্র এক শতাংশ ক্ষেত্রে হাতির যমজ শাবকের জন্ম হয়। তবে যমজ শাবকের পৃথক লিঙ্গের বিষয়টি আরও বিরল বলে জানায় সংস্থাটি।


থাই পশুচিকিৎসক লার্ডথংটার মিপান বিবিসিকে বলেছেন, এটি একটি অলৌকিক ঘটনা। তিনি বলেন, আমরা সব সময় হাতির যমজ শাবক দেখতে চেয়েছিলাম। কিন্তু সবাই তা দেখতে পারে না। কারণ এটি খুব বেশি ঘটে না।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত