আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেছেন পুতিন। খবর রয়টার্সের।


তার এই মন্তব্য এমন সময় এলো যখন জি-৭ নেতারা জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলারের ঋণ প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করেছে তাতে দেখা যাচ্ছে ‘যে কেউ’ তাদের পরবর্তী শিকার হতে পারে এবং একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা।


পরিকল্পনা অনুসারে, আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতি বছর ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার দেবে জি-৭। ঋণের কিস্তি হিসেবে রুশ সম্পদের সুদ থেকে প্রতি বছর ৩ বিলিয়ন করে পরিশোধ করা হবে।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাইছে দেশগুলো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত