আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

মিশরে ১৬ ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

মিশরে ১৬ ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

সৌদি আরবের মক্কায় মিশরীয় হজ যাত্রীদের মৃত্যুর জন্য দায়ী করে ১৬টি ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান আইন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে মিশরের কর্তৃপক্ষ। মক্কায় মিশরীয় হাজিদের মৃত্যুর ঘটনা তদন্তে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে গঠিত একটি টাস্কফোর্স শনিবার এসব কথা জানিয়েছে। খবর আরব নিউজের।


চিকিৎসা ও নিরাপত্তা মাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছর হজ চলাকালে মক্কায় অন্তত ৫৩০ জন মিশরীয় হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ জন দীর্ঘদিন ধরে ভোগা রোগের কারণে মারা গেছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে টাস্কফোর্স।

বিবৃতিতে তারা বলেছে, যাদের মৃত্যু হয়েছে তাদের ভ্রমণের ব্যবস্থা করেছে যে ট্র্র্যাভেল এজেন্সিগুলো তারা ওই হজ যাত্রীদের চিকিৎসাসহ কোনো ধরনের সেবা দেয়নি। এই এজেন্সিগুলো হজ ভিসার জায়গায় ব্যক্তিগত ভিসা দিয়ে হজ যাত্রীদের সৌদি আরব পাঠিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। হজের সময় হজ ভিসা ছাড়া কেউ মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারেন না। মক্কা ও মদীনা শহরকে ঘিরেই পাঁচ দিনের হজ যাত্রা অনুষ্ঠিত হয়।

হাজিদের কষ্ট কমানোর জন্য সৌদি কর্তৃপক্ষ চিকিৎসাসহ যেসব সেবার পদক্ষেপ নিয়েছিল ব্যক্তিগত ভিসায় যাওয়া লোকজন সেগুলোর আওতায়ও ছিল না।

বিবৃতিতে বলা হয়েছে, যে হজ যাত্রীরা মারা গেছেন তারা গ্রেপ্তার বা ফেরত পাঠানো এড়াতে মরুভূমির মধ্য দিয়ে হেঁটে মক্কায় যেতে বাধ্য হয়েছিলেন।

মিশরীয় কর্তৃপক্ষ বলেছে, এই ট্র্যাভেল এজেন্সিগুলো হজ যাত্রীদের ‘উপযুক্ত বাসস্থানেরও’ ব্যবস্থা করেনি, এর ফলে ওই হজ যাত্রীরা ‘উচ্চ তাপমাত্রার মধ্যে হয়রান’ হয়ে যান।

তবে কর্তৃপক্ষ মিশরের নিবন্ধিত হাজিদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে। ‘দীর্ঘ দিন ধরে ভোগা রোগের’ কারণে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। হজের উদ্দেশে সৌদি আরবে গিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই অনিবন্ধিত ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

এবারের হজ শুরু হয়েছিল ১৪ জুন। এরপর থেকে মক্কায় তীব্র গরমে বিভিন্ন দেশের হাজারেরও বেশি হজ যাত্রীর মৃত্যু হয়।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছিল, ১৭ জুন মক্কার বড় মসজিদে ছায়ার মধ্যে তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত