আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত একজন সেনা আহত হয়েছে বলে ইসরায়লের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের। 


তবে হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত কয়েছে। এতে অনেক হতাহত হয়েছে।


বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলার আল-খায়ারা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে এই পাল্টা হামলা। 

বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিজ নিহত হয়। সর্বশেষ এ হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।   


ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।  

হিজবুল্লাহ এই ড্রোন হামলার দাবি করে জানায়, তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথম হামলার কয়েক ঘণ্টার পর ইসরায়েলের আকাশে ফের ড্রোন হামলা চালায়। তবে এটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। 

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৯০ হাজার।

এই যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত