আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নতুন নিয়ম অফিসে ঢুকতে দেরি হলে কাটা যাবে ছুটি

নতুন নিয়ম অফিসে ঢুকতে দেরি হলে কাটা যাবে ছুটি

ভারতে সরকারি অফিসের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি চাকরিজীবীদের উদ্দেশে বলা হয়েছে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। চাকরিজীবীদের অফিসে ঢুকতে হবে সকাল ৯টায়। দেরি হলে কাটা হবে ক্যাজুয়াল লিভ।


আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের সময়মত অফিসে উপস্থিতির জন্য একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে।

এ ছাড়াও, প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তাছাড়া, করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত