আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন হলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন হলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

গঙ্গার পানিবণ্টন চুক্তি

বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন হলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, সরকারি তথ্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো সত্যতা নেই।


নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেছেন, ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন হওয়ার কথা। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। এই অভ্যন্তরীণ কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারসহ সমস্ত প্রতিনিধিরা ছিলেন।


তিনি আরও উল্লেখ করেন, আগের সমস্ত অভ্যন্তরীণ কমিটির বৈঠকেও পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত ছিল। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি বিবৃতি পাওয়া যায়, যেখানে চুক্তি পুনর্নবীকরণের সময় শিল্প বিকাশ এবং পানীয় জলের দাবিগুলো অন্তর্ভুক্ত করা উচিত বলে জানানো হয়েছিল।

অপরদিকে রেলওয়ে কানেক্টিভিটি নিয়ে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত তুলে ধরেছেন পররাষ্ট্র সচিব। উভয় দেশই ডিজিটাল বা বাস্তব ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।


ট্রানজিট ফি সম্পর্কে মুখপাত্র বলেন, এটি কারিগরি কমিটির তত্ত্বাবধানে রয়েছে। তারা যখন ফি এবং সুরক্ষার দিক সম্পর্কিত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন, তখন আলোচনা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গঙ্গার পানি বণ্টন ইস্যুতে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাকে অন্ধকারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত মানা হচ্ছে না। একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বলেও জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত