আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লিমোজিন উপহার দিয়েছেন

ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে  লিমোজিন উপহার দিয়েছেন

সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে যে লিমোজিন উপহার দিয়েছেন, সেটির যন্ত্রাংশ কিমের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। লিমোজিনটির জন্য অন্যান্য দেশ থেকেও কিছু যন্ত্রাংশ আমদানি করেছিল মস্কো।


রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়া সফরকালে পুতিন এবং কিম তাদের শক্তিশালী পশ্চিমা বিরোধী জোট প্রদর্শনের জন্য রাশিয়ার তৈরি এই অরাস লিমোজিনে করে পিয়ংইয়ংয়ের চারপাশে ভ্রমণ করেন।


গাড়িটির জন্য প্রায় ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দক্ষিণ কোরিয়ার তৈরি যন্ত্রাংশ আমদানি করেছে মস্কো। এর মধ্যে রয়েছে বডি পার্টস, সেন্সর, প্রোগ্রামেবল কন্ট্রোলার, সুইচ, ওয়েল্ডিং ইকুইপমেন্ট ছাড়াও অন্যান্য যন্ত্রাংশ।

রাশিয়ার অভ্যন্তরীণ দক্ষতার প্রতিফলন ঘটানো এবং প্রযুক্তির ও পণ্যের আমদানি নির্ভরতা হ্রাস করার উদ্দেশ্যে ২০১৮ সালে বিলাসবহুল লিমোজিনটি তৈরি করা হয় বলে জানা গেছে।


কিন্তু কাস্টমস রেকর্ড অনুসারে জানা যায়, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তৈরি এই লিমুজিনটির বেশিরভাগ যন্ত্রাংশ যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়ায় তৈরি। ।

পুতিনের আড়ম্বরপূর্ণ সফরের সময় দুই নেতাকে পালাক্রমে সাঁজোয়া লিমোজিনটি চালাতে দেখা গিয়েছিল।

চীন, ভারত, তুরস্ক, ইতালি এবং অন্যান্য ইইউ দেশগুলো থেকেও কিছু যন্ত্রাংশ আমদানি করে মস্কো।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত