আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্ডিয়ার কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনী প্রকাশিত

ইন্ডিয়ার কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনী প্রকাশিত

ইন্ডিয়ার কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনী প্রকাশিত হয়েছে। দেশ জুড়ে বর্ষীয়ান এ গায়িকার অসংখ্য ভক্ত। জনপ্রিয় গায়ক সোনু নিগামও সেই ভক্তদের মধ্যে একজন। আর তাইতো সম্প্রতি আশা ভোঁসলের বই প্রকাশ অনুষ্ঠানে তার পা গোলাপ জলে ধুয়ে দিয়েছেন সোনু। আশার প্রতি সোনুর ভক্তিপ্রকাশের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হলে মুগ্ধ নেটিজেনরা। 


আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনব কায়দায় আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সোনু নিগামের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসে আছেন সোনু। এসময় তিনি বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। এর পরে তার দু’পা গোলাপ জল দিয়ে নিজে হাতে করে ধুয়ে দেন গায়ক। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফও। তিনি পা ছুঁয়ে প্রণাম করেন এবং গায়িকাকে উপহারস্বরূপ একটি চারাগাছ দেন। জ্যাকি এর আগেও পরিবেশ সচেতনতার কথা বলে এসেছেন।


এছাড়া বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, মুম্বাইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার। আশা ভোঁসলের জীবনীতে ৯০ জন লেখক কাজ করেছেন। বইতে গায়িকার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত