আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাজ্যে লেবার ‘ঘাঁটি’ গুঁড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনপন্থি আদনান হোসেইন

যুক্তরাজ্যে লেবার ‘ঘাঁটি’ গুঁড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনপন্থি আদনান হোসেইন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় ব্ল্যাকবার্নে লেবার পার্টির প্রার্থী কেট হলার্নকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারের মধ্যে যে বিভক্তি ও অসন্তোষ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী আদনানের জয়ে তারই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন অনেকে।


সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর খবরে বলা হয়, রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। আর পরাজিত প্রার্থী হলার্ন পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট। অর্থাৎ, ১৩২ ভোটে হলার্নকে হারিয়ে দেন আদনান।

ব্ল্যাকবার্ন আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইনপ্রণেতারা।

৩৪ বছর বয়সী আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থি প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল। লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা।


 গত জুনের মাঝামাঝি মিডল ইস্ট আইকে আদনান বলেছিলেন, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

এদিকে ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী হারলেও নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপ এবং বুথফেরত জরিপই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি।

বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১১টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৯ আসন। লিবারেলে ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো ৫টি আসনের ফল প্রকাশ বাকি।

যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১১ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আগামী ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত