আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ সরকার বিরোধী কর্মকান্ডে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ সরকার বিরোধী কর্মকান্ডে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের একটি গ্রুপের সাধারন সম্পাদক ও কথিত সাবেক শিবিরকর্মীকে জুতাপেটা করলেন দলের একই গ্রুপের সভাপতি। স্থানীয় সময় ২৪ জুলাই  বুধবার ক্যামব্রিজের একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় এ ঘটনাটি ঘটে।

বোস্টন আওয়ামীলীগের একাধিক সুত্র জানায়, বাংলাদেশের চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত সপ্তাহে ক্যামব্রিজের হার্ভার্ড স্কয়ারে কয়েকদফা বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও জামাতের কর্মীরা। বোস্টনের সরকার দলীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জামাত-বিএনপির সহিংসতার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নেয়। দু'ভাগে বিভক্ত নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের একটি গ্রুপের স্বঘোষিত সভাপতি ও মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী তার গ্রুপে অনুপ্রবেশকারী সাবেক শিবিরকর্মী ও তার গ্রুপের সাধারন সম্পাদক ইকবাল ইউসুফকে প্রতিবাদ সমাবেশের ব্যবস্থা গ্রহণের জন্য যোগাযোগ করলে ইকবাল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাইরে রয়েছেন, ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে তাকে জানান। ঐ দিনেই ইউসুফ চৌধুরী গোপন সুত্রে খবর পান যে, ইকবাল স্থানীয় কিছু বিএনপি ও জামাতের কর্মীদের সঙ্গে নিয়ে ক্যামব্রিজের ফাস্ট ফুড রেস্তোরাঁ ডানকিন ডোনাটে বসে আলোচনা করছেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ইকবালসহ বেশ কয়েকজনকে দেখতে পান তিনি। পুর্ব পরিকল্পনা মোতাবেক শিবিরকর্মী ইকবাল ইউসুফকে তার জুতা দিয়ে বেদম প্রহার করেন। পরদিন বোস্টনের প্রবাসীদের মাঝে ঘটনাটি জানাজানি হয়ে যায়। আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সাবেক শিবিরকর্মী ইকবাল ইউসুফকে নিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ চৌধুরী নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি ইকবালকে বানিয়েছিলেন সাধারন সম্পাদক। তার গ্রুপ থেকে শিবিরকর্মীকে সরানোর জন্য বারবার সতর্ক হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। দীর্ঘদিন পরে হলেও অবশেষে গত বুধবার আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সাবেক শিবিরকর্মীর মুখোশ উন্মোচন করেন তিনি নিজেই।   

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত