আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন

কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন

যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিসের সম্ভাবনা আরও বেড়ে গেছে।    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি ও মিশেল (ওবামা) আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাঁকে বলেছি যে আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং এ কারণে তাঁর প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’    কমলা হ্যারিসের প্রতি সমর্থন নিশ্চিত করে বারাক ওবামা আরও লেখেন, ‘আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যেন নভেম্বরের নির্বাচনে জিততে পারেন, তা নিশ্চিত করতে আমরা সবকিছুই করব। আশা করব তিনিও শিগগির আমাদের (মার্কিন প্রেসিডেন্টের তালিকায়) সঙ্গে যুক্ত হবেন।’    যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বারাক ওবামা এখনো অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টিতে তাঁর প্রভাব অন্য যেকোনো সাবেক প্রেসিডেন্টের চেয়ে বেশি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির অনেক হেভিওয়েট নেতাই কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। কিন্তু বারাক ওবামার সমর্থন পেতে দেরি হচ্ছিল তাঁর। বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ আলোচনা-গুঞ্জনের জন্ম দিয়েছিল। বারাক ওবামার এই সমর্থন কমলাকে ব্যাপকভাবে এগিয়ে দেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে।    উল্লেখ্য, গত সপ্তাহের রোববার ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থন দেন পরবর্তী প্রার্থী হিসেবে। তবে এখনো কমলার মনোনয়ন চূড়ান্ত হয়নি। আগামী ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ অঙ্গরাজ্যের চেয়াররা এরই মধ্যে কমলাকে সমর্থন দেওয়ায় তাঁর মনোনয়ন এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।    এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত