আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সে দেশের সরকার। শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।


এদিকে দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা ‘স্বনির্ভরতা ভিত্তিক’ হবে।


উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাইয়ের শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি এবং তলিয়ে গেছে কৃষিজমি।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, শুক্রবার বন্যা কবলিত উইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত প্রায় ১৫ হাজার ৪শ’মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস ঘরবাড়ি পুণর্র্নিমাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।


এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে।
পিয়ংইয়ং জানায়, মস্কোর পক্ষ থেকেও অনুরুপ প্রস্তাব দেওয়া হয়েছে।

সিউলের বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে।
কেসিএনএ জানায়, তবে কিম শুক্রবার বলেছেন, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা ‘পুরোপুরিভাবে স্বনির্ভতার উপর ভিত্তি করে’ হবে।

প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি ‘বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত