আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করবে, জাতিসংঘ সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এ কথা বলেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখব যে নতুন সরকার গঠিত হলে আমরা কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ পাই। আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করব সেভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

জাতিসংঘ মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে ফোনে কথা বলেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, তিনি (জাতিসংঘ মহাসচিব) তার (ড. ইউনূস) সাথে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক (বৃহস্পতিবার গঠিত অন্তর্বর্তী সরকারের) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে কান্ট্রি টিম সক্রিয় রয়েছে।

ফারহান হক বলেন, আপনারা শুনেছেন যে, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব।

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে মহাসচিবের কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, আমরা যে বিষয়টি পরিষ্কার করেছি তা হলো- সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে, তা শেষ হোক আমরা চাই। নিশ্চিতভাবেই আমরা যে কোনো জাতিগত আক্রমণ বা জাতিগত সহিংসতায় উস্কানির বিরুদ্ধে দাঁড়িয়েছি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত