আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলো জাতিসংঘ তদন্ত করবে

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলো জাতিসংঘ তদন্ত করবে

সম্প্রতি ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলো জাতিসংঘ তদন্ত করবে। তদন্তের প্রস্তুতির জন্যই শিগগিরই জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে। জাতিসংঘ মানবাধিকার প্রধান ফলকার তুর্ক ১৪ আগস্ট বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় প্রায় ৫৮০ ব্যক্তি নিহত হন।

ফলকার তুর্ককে মুহাম্মদ ইউনূস বলেন, মানবাধিকার ও প্রতিটি নাগরিকের সুরক্ষা তাঁর সরকারে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দেওয়া ও আন্দোলনের সময় নিহতদের প্রতি সহানুভূতি জানানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। বাংলাদেশের পুনর্গঠন ও মানবাধিকার সুরক্ষার কাজে তিনি জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। ফলকার তুর্ক এক এক্স পোস্টে টেলিফোন আলাপের ছবি যুক্ত করে বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি ড. ইউনূসকে দেশটির জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তীকালে নেওয়া পদক্ষেপগুলো সফলতা বয়ে আনবে।

প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান। ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত