আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ভারতঃ চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

ভারতঃ চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

পশ্চিমবঙ্গে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে ভারতজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহে কলকাতায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক ইন্টার্ন চিকিৎসক হত্যার শিকার হন। এই ঘটনায় সারা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চিকিৎসকদের বৃহত্তম প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ), ঘোষণা করেছে যে আগামীকাল শনিবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে আইএমএ বিষয়টি নিশ্চিত করেছে।

 

আইএমএ জানিয়েছে, ১৭ আগস্ট শনিবার সকাল ৬টা থেকে ১৮ আগস্ট রবিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে জরুরি সেবা চলমান থাকবে, তবে বহির্বিভাগসহ অন্যান্য সকল সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে, ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ ডাক্তারকে (৩১) ধর্ষণের পর হত্যা করা হয়। এই নির্মম ঘটনার প্রভাবে সারা ভারতে বিক্ষোভের আগুন জ্বলছে। চিকিৎসকদের কর্মবিরতি ও সাধারণ মানুষের বিক্ষোভ-প্রতিবাদ চলছে।

 

গত শুক্রবার, আরজি কর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চারতলায় রক্তাক্ত অবস্থায় ওই নারী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনা রাজ্যে ব্যাপক শোরগোল সৃষ্টি করে। খুন ও ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে অংশগ্রহণ করেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা, এবং পরবর্তীতে অন্য চিকিৎসকরাও এতে যোগ দেন। তবে এই আন্দোলন শুধু আরজি করের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে দেশের বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত