আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

রাশিয়া ও ইউক্রেন কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত

রাশিয়া ও ইউক্রেন কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত

রাশিয়া ও ইউক্রেন কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উভয় পক্ষের সেনাবাহিনী এই দাবি করেছে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের।


ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলায় প্রায় ১ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে। এই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে বিদেশি সেনাদের করা সবচেয়ে বড় আক্রমণ হিসেবে অভিহিত করা হচ্ছে।


ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, 'আমরা রাশিয়ার ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকা এবং ৮২টি বসতি দখলে নিয়েছি।'

অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে তারা কুরস্কে ইউক্রেনীয় সেনাদের দখলে থাকা একটি গ্রাম পুনর্দখল করেছে। এছাড়াও নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ‘অতিরিক্ত সেনা’ পাঠানোর কথাও জানিয়েছে রাশিয়া।


৬ আগস্ট ইউক্রেন কুরস্কে প্রবেশ করে হামলা শুরু করে। এর মাধ্যমে প্রায় আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডের অভ্যন্তরে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত