আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের দ্বন্দ

নেতানিয়াহুর সঙ্গে  প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের দ্বন্দ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বিষয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। 


প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডোর ছেড়ে চলে যেতে হবে কিনা- এ নিয়ে দুইজনের মধ্যে তুমুল তর্ক হয়েছে।  


১৪ কিলোমিটারের গাজা ও মিশর বরাবর এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিয়ন্ত্রণ করছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের দাবি, ইসরায়েলকে এই সীমান্ত অঞ্চল থেকে অবশ্যই সেনা সরিয়ে নিতে হবে। 

একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহু মানচিত্র প্রকাশ করেছেন যে চুক্তির প্রথম ধাপে আইডিএফ'র কীভাবে করিডোরে থাকা উচিৎ।


নেতানিয়াহু বলেছেন, তিনি চান ওই করিডোরে সেনারা থাকবে। কিন্তু গ্যালান্ট বলেন, এটি হামাস মানবে না তাই এতে কোনো চুক্তি হবে না এবং এতে কোনো জিম্মি মুক্তি পাবে না। 

গ্যালান্ট অভিযোগ করেছেন, নেতানিয়াহু কায়রোতে ইসরায়েলি আলোচকদের পছন্দের ভিন্ন মানচিত্র তৈরি করেছেন। এসময় রাগান্তিতভাবে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে দেন। কিন্তু গ্যালান্ট জোর দিয়ে বলেছেন, আপনি অবশ্যই এটি জোর করে করেছেন।  

এ ছাড়া গ্যালান্ট বলেছেন, প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে সকল সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি সকল জিম্মিকে হত্যার করার সিদ্ধান্তও নিতে পারেন। ৩০ জন জিম্মির জীবন শঙ্কার মধ্যে আছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। 

সিএনএন বলছে, নেতানিয়াহু যে মাত্রচিত্র উত্থাপন করেছিলেন তার পক্ষে সাতজন ভোট দেন। শুধু গ্যালান্ট বিপক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া দেশটির ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামর বেন-গভির ভোট দানে বিরত ছিল। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত