আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

‘বাংলাদেশ থেকে শিক্ষা’ নেওয়া উচিত বলায় ক্ষেপলেন নেপালের প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ থেকে শিক্ষা’ নেওয়া উচিত বলায় ক্ষেপলেন নেপালের প্রধানমন্ত্রী

বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। এরপর থেকেই বিশ্বের সব দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সবাই বলছেন, তাদের সবার বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত; বোঝা উচিত জনগণের বিরুদ্ধে গেলে ক্ষমতার গদিতে কেউই টিকে থাকতে পারবে না।


তবে ‘বাংলাদেশ থেকে শিক্ষা’ নেওয়ার কথা বলায় ক্ষেপেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ওলিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। জবাবে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমলকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে বলেন।


তিনি বলেন, “আমি শুনেছি গতকাল পুষ্প কমল আমাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন। আমি কী ভয় সঞ্চার করতে ১৭ হাজার মানুষকে হত্যা করেছি? কারও মনে ভয় ঢুকাতে আমি কী ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই।”

নেপালি প্রধানমন্ত্রী বলেন, “তিনি খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বলতে চাই— (আপনি) ভালো করে শিক্ষা নিন।”


এছাড়া বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটবে না। তিনি বলেন, “বর্তমান নেপালে কোনো অব্যবস্থাপনা নেই। বাংলাদেশে কিছু হয়েছে মানে এই নয় নেপালেও হবে। নেপাল অন্য কোনো দেশের ফটোকপি নয়; এটির নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে।”

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত