আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আত্মসমর্পণের করার পর গুলি করে মারা হয় ইউক্রেনীয় সেনাদের

আত্মসমর্পণের করার পর গুলি করে মারা হয় ইউক্রেনীয় সেনাদের


তিন সেনা ধুলায় ঢাকা রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে আছেন, হাত মাথার পেছনে রাখা। কিছুক্ষণ পরেই তারা মাটিতে লুটিয়ে পড়েন, নিস্তেজ ও অনড়। ড্রোনে ধারণ করা একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে। সিএনএনের খবর।


ভিডিওটি সিএনএনের হাতে পৌঁছেছে। এই ভিডিও ধারণ করা হয়েছিল গত আগস্ট মাসের শেষ দিকে, পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে। সেখানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ চলছে। ভিডিওতে দেখা তিনজন ইউক্রেনীয় সেনা, যাদের রাশিয়ান সেনারা হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।


গত নভেম্বর থেকে সিএনএনকে এমন ১৫টি ঘটনার তালিকা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো। বেশিরভাগ ঘটনা ড্রোনের ভিডিও বা অডিও ক্লিপ থেকে প্রাপ্ত। সূত্রগুলো জানাচ্ছে, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের বন্দী না করে হত্যা করছেন, এবং এই ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কস্তিন জানান, যুদ্ধের শুরু থেকে তার কার্যালয় ২৮টি এমন ঘটনা তদন্ত করছে, যেখানে ৬২ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পোকরোভস্কের ঘটনায় নিহত তিনজন সেই তালিকার অংশ।


ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলে অভিযানে বড় সাফল্য পেয়েছেন, তবে রুশ বাহিনী এখনো পোকরোভস্কের কৌশলগত সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে। আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন আন্দ্রি কস্তিন। তার মতে, আত্মসমর্পণের পর নিরস্ত্র সেনাদের হত্যা করা একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।

কিয়েভের সামনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে এই হত্যাকাণ্ডগুলোকে তুলে ধরার সুযোগ রয়েছে। প্রসিকিউটর জেনারেল বলেন, রুশ সামরিক বাহিনীর কয়েকটি দল এসব হত্যার সঙ্গে জড়িত, এবং এর পেছনে ক্রেমলিনের নির্দেশ রয়েছে।

সিএনএনকে দেওয়া একটি ড্রোন ভিডিওতে দেখা যায়, তোরেৎস্ক শহরে তিনজন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করার পর রুশ বাহিনী তাদের গুলি করে হত্যা করে।

একইভাবে, রোবোতিন গ্রামের একটি ভিডিওতে দেখা যায়, আত্মসমর্পণ করা তিন ইউক্রেনীয় সেনাকে মাটিতে শুয়ে থাকতে বলার পর গুলি করে হত্যা করা হয়। একটি অডিও ক্লিপে, এক রুশ সামরিক কর্মকর্তা তার অধীনস্থকে ইউক্রেনীয় সেনাদের হত্যা করতে নির্দেশ দেন।

এই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে কিয়েভ আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার চেষ্টা করছে। ইউক্রেনে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার মরিস টিডবল-বিঞ্জ যুদ্ধক্ষেত্রে বিচারবহির্ভূত হত্যার ঘটনা নিরীক্ষা করেছেন এবং এই হত্যাকাণ্ডগুলোকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত