আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলে দাবি

পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলে দাবি


বিশ্বের আলোচিত এবং ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই রুশ নেতাই এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। পুতিনের রোমাঞ্চকর কর্মজীবন, রাজনীতিতে প্রবেশ এবং ক্ষমতার শীর্ষে চলে আসার ঘটনাগুলো খুবই কৌতূহলোদ্দীপক।


পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে করেছে একটি তদন্তমূলক প্রতিবেদন।


সম্প্রতি আন্তর্জাতিক তদন্ত সাইট ডসিয়ার সেন্টারের বরাত দিয়ে মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ দাবি করেছে। তাতে বলা হয়েছে, অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা, যাকে পুতিনের দীর্ঘদিনের প্রেমিকা হিসেবে বিবেচনা করা হয়, তার গর্ভে পুতিনের এই দুই ছেলে সন্তানের জন্ম হয়েছে।

ডসিয়ার সেন্টারের মতে, পুতিনের ওই দুই ছেলের একজনের বয়স পাঁচ বছর এবং অপরজনের ৯। এমনকি একটি রাশিয়ান সংস্থা নিয়মিত এ বাচ্চাদের দেখাশোনা করেছে বলেও দাবি করা হয়েছে ডসিয়ার সেন্টারের ওই তদন্ত প্রতিবেদনে।


পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গুঞ্জন ছিল, তবে এ বিষয়ে তিনি কখনও প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। আলিনা কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্কও বহুদিন ধরে গোপন রাখা হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনটি তাদের সম্পর্ক এবং সন্তানদের বিষয়ে নতুন করে আলোকপাত করেছে।

 
কাবায়েভার পরিচয়

আলিনা কাবায়েভা একজন সাবেক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রিদমিক জিমন্যাস্ট, যিনি রাশিয়ার ক্রীড়া জগতে একটি সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয় এবং তাদের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বহুবার জল্পনা-কল্পনা প্রকাশিত হয়েছে।

ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুতিনের দুই পুত্র সন্তান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, সম্পূর্ণ নিরাপত্তায় এবং জনসাধারণের চোখের আড়ালে বড় হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই সন্তানই পুতিনের প্রাসাদেই বসবাস করছে, যেটি মস্কোর উত্তর-পশ্চিমে অবস্থিত। তারা জনজীবন থেকে একেবারে বিচ্ছিন্ন জীবনযাপন করছে এবং তাদের বয়সি অন্য শিশুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা ব্যক্তিগতভাবে সঙ্গীত শিক্ষা গ্রহণ করছে এবং তাদের জন্য সাঁতার ও জিমন্যাস্টিক্সের প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইভান নামের এক ছেলে জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রায়ই তার বাবার সঙ্গে হকি খেলে।

 
পুরনো সম্পর্ক ও সন্তানদের পরিচয়

৭১ বছর বয়সি ভ্লাদিমির পুতিন অবশ্য প্রকাশ্যে তার দুই মেয়ে ছাড়া অন্য কারও পরিচয় দেননি। যাদের নাম মারিয়া (৩৯) এবং ক্যাটরিনা (৩৮)। পুতিন তার সাবেক স্ত্রী লুডমিলার সঙ্গে ১৯৮৩ সালে বিয়ের পর তাদের জন্ম হয়।

ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে লুডমিলার সঙ্গে বিচ্ছেদ হলেও পুতিন ২০০৮ সাল থেকেই আলিনা কাবায়েভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর কাবায়েভা ২০১৫ সালে সুইজারল্যান্ডের লুগানো শহরের একটি মাতৃসদনে ইভানের জন্ম দেন এবং পরে মস্কোতে ভ্লাদিমির জুনিয়রের জন্ম হয়।

ব্যক্তিগত সম্পত্তি ও জীবনযাপন

পুতিনের পরিবার সম্পর্কে তথ্য অনেকাংশেই গোপন রাখা হয়। তবে গত বছর টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে, পুতিন তার প্রেমিকা কাবায়েভার জন্য বড় সম্পত্তি কিনতে গোপনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন।

টেলিগ্রাফের সেই প্রতিবেদনে, পুতিন কাবায়েভার জন্য একটি বড় প্রাসাদ এবং একটি বিশাল পেন্টহাউস কিনতে অবৈধ তহবিল ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।

 
প্রতিবেদনের প্রতিক্রিয়া

এ ধরনের প্রতিবেদনের পর রাশিয়ার সরকার বা পুতিনের পক্ষ থেকে সাধারণত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। তবে রাশিয়ার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ নতুন তথ্যের মাধ্যমে পুতিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা আলোকপাত হলেও, তার পরিবারের বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনও রাশিয়ার জনগণের কাছে অজানা। সূত্র: ফোর্বস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত