আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

‘ভালোবেসে’ বহুগামী রাজাকে বিয়ে করছেন জ্যাকব জুমার মেয়ে

‘ভালোবেসে’ বহুগামী রাজাকে বিয়ে করছেন জ্যাকব জুমার মেয়ে

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ২১ বছর বয়সী মেয়ে ‘ভালোবেসে’ ইসোয়াতিনির রাজাকে বিয়ে করছেন।
আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ ইসোয়াতিনি। মহাদেশের একমাত্র এই দেশটিতেই নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে।

রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বাগদান চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। আট দিনব্যাপী একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষে এই ঘোষণা আসে।

৫৬ বছর বয়সী রাজার বর্তমানে ১১ জন স্ত্রী আছে। তবে তাঁর মোট আনুষ্ঠানিক বিয়ের সংখ্যা ১৫। এই বিয়ের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন ইসোয়াতিনির মুখপাত্র আলফিয়াস নক্সুমালো।

ইসোয়াতিনির মুখপাত্র বলেন, ভালোবাসা অন্ধ। ভালোবাসা কিছু দেখে না, বয়স গোনে না। দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয়। এই ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে, যাঁদের একজনের বয়স ১০০ বছর, আরেকজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ও রাজা তৃতীয় মাসওয়াতি আগে থেকেই বৈবাহিক সূত্রে আত্মীয়। ৩৮ বছর ধরে সিংহাসনে রয়েছেন রাজা তৃতীয় মাসওয়াতি। তিনি ডিক্রি দিয়ে দেশ শাসন করে আসছেন।

রাজা তৃতীয় মাসওয়ার বহুবিবাহ, বহুস্ত্রী নিয়ে বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকেরা বলেন, অথচ দেশটির বেশির ভাগ মানুষ দারিদ্র্যে নিমজ্জিত।

এ ছাড়া দেশটিতে রাজার বিরোধীদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ নিয়েও সমালোচনা আছে। দেশটির পূর্ব নাম সোয়াজিল্যান্ড। জনসংখ্যা ১১ লাখ। এইচআইভি/এইডস সংক্রমণের হার সর্বোচ্চ—বিশ্বের এমন দেশগুলোর একটি ইসোয়াতিনি।

ইসোয়াতিনির প্রায় পুরোটাই ঘিরে আছে দক্ষিণ আফ্রিকা। ইসোয়াতিনি ও দক্ষিণ আফ্রিকার জুলু রাজতন্ত্রের মধ্যে শক্তিশালী ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তৃতীয় মাসওয়ার ও বর্তমান জুলু রাজা পরস্পরের আত্মীয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত