আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ইন্দো-প্যাসিফিকে নতুন জোট গড়ছে যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য কী

ইন্দো-প্যাসিফিকে নতুন জোট গড়ছে যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য কী

ছবি: এলএবাংলাটাইমস

চীনের হুমকি মোকাবিলায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিক।

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। যদিও দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন। সম্প্রতি তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে চীনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র একটি জোট গড়ে তুলছে বলে জানান তিনি।

চীন শুধু তাইওয়ানকে নয়, বরং অন্যান্য দেশকেও ‘ভয়ভীতি দেখিয়ে ও জোর-জবরদস্তি করে’ দেশগুলোর স্থিতিশীল অবস্থা পরিবর্তনের চেষ্টা করে বলে মনে করেন তাইওয়ানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন।

একদিকে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে নতুন জোট গড়ে তোলার জন্য তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে এক চীন নীতির প্রচারের পাশাপাশি আফ্রিকার সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীন তাইওয়ান দ্বন্দ্বে তাইপে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থানে আছে, আর অন্যদিকে তাইওয়ানকে নিজের ভূখন্ডের অংশ করে রাখতে মরিয়া বেইজিং। প্রতিদ্বন্দ্বী চীনকে যেকোনো মূল্যে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের নতুন জোট গড়ে তোলার উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত