আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ইসরায়েলের নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করলেন

ইসরায়েলের  নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করলেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (৬ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র। 


এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আয়েনুর ইজগি আইগির রুহের মাগফেরাত কামনা করছি।’  


এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়েশানূর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি।


একজন প্রত্যক্ষদর্শী বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, তিনি বিক্ষোভে দুইটি গুলি চালানোর শব্দ শুনেছেন। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুঃখপ্রকাশ করেছেন। 

হোয়াইট হাউজ তাদের মিত্র ইসায়েলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত