আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে’

জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় গণহত্যার অপরাধে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।


রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবো।

অভিযুক্তদের বিরুদ্ধে সারাদেশ থেকে তথ্য, নথি ও প্রমাণ সংগ্রহ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সংকলন করতে হবে, পরীক্ষা করতে হবে এবং ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর তদন্তদলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে বলেও উল্লেখ করেন আইসিটি'র নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, কারণ আগের বিচারক, প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত