আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

১৩ বছর পর আরব লীগ শীর্ষ সম্মেলনে যোগ দিবে তুরস্ক

১৩ বছর পর আরব লীগ শীর্ষ সম্মেলনে যোগ দিবে তুরস্ক

আরব বসন্তের পর সম্পর্কের টানাপোড়েনে ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছে তুরস্ক। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কায়রোতে অনুষ্ঠেয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।


তুরস্কের একটি কূটনৈতিক সূত্র সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।


তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। তুরস্ক-আরব লীগ সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়, বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে আলোকপাত করবেন তিনি।

মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ফেললেও সিরিয়াসহ আরব লীগের অন্য সদস্যদের সঙ্গে আঙ্কারার মতবিরোধ রয়ে গেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্ক যুদ্ধের অবসানের জন্য আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে গঠিত একটি যৌথ গ্রুপে যোগ দেয়।

তুর্কি সূত্র জানিয়েছে, আরব লীগের শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে আমন্ত্রণ জানানো তুরস্কের আঞ্চলিক ভূমিকা এবং আরব লীগের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি 'ক্রমবর্ধমান আগ্রহ'কে প্রতিফলিত করে। আঙ্কারাও তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করতে চায়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আরব লীগের সঙ্গে তুরস্কের সম্পর্ক 'বর্তমান আঞ্চলিক সমস্যার সমাধান এবং ভবিষ্যতের দৃঢ় সহযোগিতা' জোরদারে সহায়ক হতে পারে।

চলতি বছরের শেষ নাগাদ একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে আঙ্কারা ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মধ্যে আলোচনা চলছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের 'সম্প্রসারণবাদের' হুমকির বিরুদ্ধে ইসলামি দেশগুলোর জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের 'আরব বসন্ত'র সময় আঙ্কারা ও তার বেশ কয়েকটি আঞ্চলিক প্রতিবেশী আরব লীগের 'মতবিরুদ্ধ' পক্ষে অবস্থান নেয়। যার ফলে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং মিশরের মতো দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত