আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দুবাই রাজকন্যার নতুন পারফিউম, নাম ‘ডিভোর্স’!

দুবাই রাজকন্যার নতুন পারফিউম, নাম ‘ডিভোর্স’!

গত জুলাইতে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে এক ইন্সটাগ্রাম পোস্টে ডিভোর্স দিয়েছেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। সে খবর বেশ চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


এবার ডিভোর্সকে কেন্দ্র করে নিজেই ‘ডিভোর্স’ নামের পারফিউম ব্র্যান্ড চালু করলেন রাজকন্যা। 


শেখা মাহরা সোমবার (৯ সেপ্টেম্বর) ম্যাট কালো রঙের একটি বোতলের ছবি পোস্ট করেছেন। বোতলের গায়ে লেখা ‘ডিভোর্স’।

ছবি পোস্টের পর তার ফলোয়ারদের অনেকেই তার প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন: আপনি কি দেখতে পাচ্ছেন, মাহরা কীভাবে এগিয়ে চলেছে? কত ধৈর্যশীল, শান্ত, রাজকীয়! তিনি খুব ক্লাসি, গম্ভীর, স্থায়ী ব্যবসার জন্য এটাই জরুরি। 

অন্য একজন বলেন: যখন নারীরা মাঠে নামেন, তখন অন্যদের খবর আছে!

একমাত্র সন্তান জন্মের মাত্র দুই মাস পরেই স্বামীর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন শেখা মাহরা। কারণ হিসেবে স্বামীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করেন তিনি। 

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা। 

ডিভোর্স ঘোষণার ওই ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। এখন থেকে আমি আপনার সাবেক স্ত্রী।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত