আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

পালাচ্ছেন লেবাননের হাজার হাজার মানুষ

পালাচ্ছেন লেবাননের হাজার হাজার মানুষ

লেবাননজুড়ে হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু সোমবারের ব্যাপক হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ৪৯২ জন। আহত হয়েছে অনেকে। 


মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোর হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাতভর দেশটির রাজধানী বৈরুতে পৌঁছানোর চেষ্টা করছিলেন। 

বিবিসি এমন কিছু পরিবারের দেখা পেয়েছে, যারা তাদের সঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করছিল। যাত্রাপথে অনেকে বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। 


অন্যদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০ রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এতে দুজন আহত হয়েছে। 

এদিকে উভয়পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছে। আর আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কতো, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত