আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

গাজায় কন্টেইনারভর্তি ৮৮ লাশ

গাজায় কন্টেইনারভর্তি ৮৮ লাশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কনটেইনারে করে ৮৮ ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে দখলদার ইসরায়েল। তবে নাম পরিচয় না জানানোয় এসব মরদেহ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।


মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, লাশের পরিচয় জানা একজন মানুষের পরিবারের ন্যূনতম অধিকার। সরায়েল এই মানুষগুলোর নাম-পরিচয়, বয়স এবং তারা কোথায় প্রাণ হারিয়েছে এগুলোর কোনো তথ্য দিচ্ছে না। তাই ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মরদেহবাহী এই কনটেইনার গ্রহণ করেনি। যতক্ষণ পর্যন্ত তাদের পরিচয় প্রদান না করা হবে ততক্ষণ মরদেহগুলো গ্রহণ করা হবে না। 


দখলদার ইসরায়েল মরদেহ ফেরতে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার সাহায্য গ্রহণ করেনি। সাধারণত যদি কোনো পক্ষ মরদেহ ফেরত দেয় তাহলে সেগুলো কোনো সংস্থার তত্ত্বাবধানে করা হয়।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজউম বলেছেন, ‘মৃতদেহগুলো শনাক্ত করা যাচ্ছে না, কারণ সেগুলোর বেশিরভাগই পচে গেছে। সম্ভবত মরদেহগুলো ইসরায়েলে অনেকদিন ধরে ছিল।’


এভাবে মরদেহ পাঠানোকে ‘অমানবিক এবং বেআইনি’ কাজ হিসেবে অভিহিত করে গাজার মিডিয়া অফিস বলেছে, মরদেহগুলোর পরিচয় ইসরায়েলকে জানাতে হবে যেন তাদের পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করতে পারেন।

দখলদার ইসরায়েল গাজা থেকে প্রায়ই সাধারণ মানুষকে ধরে নিয়ে যায়। যাদের মধ্যে অনেকেই প্রাণ হারান। আবার অনেকে নির্যাতনের শিকার হন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত