আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি চার্টার্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) অঞ্চলটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি তেল কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানির মুখপাত্র বলেন, প্রযুক্তিগত কারণে একটি তেলক্ষেত্রের কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এই দুর্ঘটনার সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

ঘটনার বিবরণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, হেলিকপ্টারটি শেওয়া ওয়াজিরিস্তান ব্লকে ব্যক্তিগত পরিবহনের কাজ করছিল।

তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা তিন বিদেশি পাইলট রাশিয়ার নাগরিক। আহতদের থালের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের সঙ্গে সঙ্গেই প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং জরুরি অবতরণের সময় এর টেল রটার মাটিতে আঘাত করায় মারাত্মক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছরের সেপ্টেম্বরে বেলুচিস্তানের গোয়াদরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানি নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সৈনিক নিহত হন।

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, প্রশিক্ষণের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত