আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

হামলার ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান

হামলার ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান

ইসরায়েলের ওপর হামলার জন্য অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।


লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের প্রতিবাদে, ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের দিকে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার পর, ৫ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর পাল্টা হামলার ঘোষণা দেন। তবে কবে এই হামলা চালানো হবে, তা নিয়ে কোনো নির্দিষ্ট দিন-তারিখ তিনি উল্লেখ করেননি।


নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির একজন কর্মকর্তা তাসনিম নিউজকে জানান, "নেতানিয়াহু যা বলেছেন তা তিনি বলতেই পারেন। তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা করে বা আমাদের 'রেড লাইন' অতিক্রম করে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। আর ইসরায়েলের ওপর হামলার জন্য আমাদের কাছে অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রয়েছে।"

তিনি আরও বলেন, 'এই পরিকল্পনাগুলোর কয়েকটি বাস্তবায়ন করা হলে, ইসরায়েল একটি অভূতপূর্ব সংকটে পড়বে।'

ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই শত্রু রাষ্ট্র। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে। 

দু'দেশের বৈরিতা আরও তীব্র হয় ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে। ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলমান। এদিকে, ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এতে উভয়পক্ষের সংঘর্ষে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য এবং লেবাননের নাগরিক।

গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়ায়। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্ব কাঠামো প্রায় ধ্বংস করে দিয়েছে।

এরপর, ১ অক্টোবর ইসরায়েলের স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। সেই রাতেই ইরান ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

৩ অক্টোবর কাতারের রাজধানী দোহায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে, ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত