আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম

বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের পর তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটও একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর রয়টার্সের।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক শূন্য এক ডলার বা এক দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৫৯ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক ডলার বা এক দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।


জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে। তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ, যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

এর আগে, বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডব্লিউটিআই তেলের দাম ৪ দশমিক ১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭০.৯৫ ডলার।


এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৫২ ডলার। সংস্থাটি বলছে, যুদ্ধ উত্তেজনার কারণে তেলের দাম আরও বাড়বে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত