আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

ছবিঃ এলএবাংলাটাইমস

সেনাদের যুদ্ধের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করার সময় এমন নির্দেশনা দেন চীনা প্রেসিডেন্ট। তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর সামরিক মহড়ার মাত্রা বাড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এমন মন্তব্য সামনে এলো।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করেন শি জিনপিং। এসময় তিনি বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত। সেই সঙ্গে সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা রয়েছে, তা নিশ্চিত করা উচিত।

শি আরও বলেন, সৈন্যদের অবশ্যই তাদের কৌশলগত প্রতিবন্ধকতা ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে। তাদেরকে দেশের কৌশলগত নিরাপত্তা ও মূল স্বার্থ রক্ষা করতে হবে। শি সেনাদের রাজনৈতিক দিকনির্দেশনা মেনে চলার পাশাপাশি মিশনের দায়িত্ব জোরদার করার আহ্বান জানান।

সাম্প্রতিক দিনগুলোতে তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনা ব্যাপক মাত্রায় বেড়েছে। গত সপ্তাহে তাইয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। পাল্টা প্রতিক্রিয়ায় নিজেদের তৎপরতা ও প্রস্তুতি প্রদর্শন করেছে তাইওয়ানও।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে প্রায়ই দ্বীপটি ঘিরে সামরিক মহড়া চালায় চীন। তবে চীনের দাবি মানতে নারাজ তাইওয়ান। নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে দ্বীপটি। এ পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে এই মহড়ার প্রবণতা অনেক বেড়েছে। দফায় দফায় তাইওয়ান ঘিরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত