আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এক শিকারি দু'জনকে গুলি করে হত্যা করেছে

এক শিকারি দু'জনকে গুলি করে হত্যা করেছে

অস্ট্রিয়ার উত্তরাঞ্চলে এক শিকারি দু'জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে একজন কির্চবার্গ ওব ডার ডোনাউ অঞ্চলের মেয়র ফ্রাঞ্জ হোফার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে হেলিকপ্টার ও বিশেষ বাহিনীকে সঙ্গে দিয়ে ব্যাপক অভিযান চলছে।


স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের সীমান্তের কাছে অস্ট্রিয়ার গ্রামীণ মুহলভিয়ারটেল অঞ্চলের আলটেনফেলডেন গ্রামে কির্চবার্গ ওব ডার ডোনাউয়ের মেয়র ফ্রাঞ্জ হোফারকে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।


পুলিশ জানিয়েছে, রোল্যান্ড ড্রেক্সলার নামক ৫৬ বছর বয়সী এক ব্যক্তি দুইজনকে হত্যা করে একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

শিকারের অধিকার নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রিয়া পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম ক্রোনেন সাইটুং জানিয়েছে, হামলাকারী ওই এলাকার শিকারি হিসেবে পরিচিত। সে খুব কঠিন মানুষ ছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।


মেয়র ফ্রাঞ্জ হোফারের লিনজে পিপলস পার্টির (ওভিপি) আঞ্চলিক সদর দপ্তরে গোলাগুলির ঘটনায় স্থানীয় কর্মকর্তারা হতবাক হয়ে যান। দলের নেতা ফ্লোরিয়ান হিগেলস্পারগার বলেন, 'এটা একটা পাগলামি।'

রাজ্যের শিকার মাস্টার হার্বার্ট সিগার্টস্লেটনার এই ঘটনাকে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি ফ্রাঞ্জ হোফারকে ব্যক্তিগতভাবে খুব ভালভাবে জানতাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত