আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ছাত্র প্রতিনিধি থাকলেও জনতা ও শ্রমিকের প্রতিনিধি নাই কেন?

ছাত্র প্রতিনিধি থাকলেও জনতা ও শ্রমিকের প্রতিনিধি নাই কেন?

মিস্টার বদিউল আলম আপনার দায়িত্ব নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবনা আনা। কে নির্বাচন করবে আর না করবে’ সেটা ঠিক করার, ওকালতি করার দায়িত্ব আপনার না। বাংলাদেশের কোন প্রধান দল এখনো এমন কথা বলেনি, যা আপনি বলছেন! জনগণ ঠিক করবে কে নির্বাচন করবে’ না করবে, আপনি না। কমিশনের কাজ শুরু করার আগেই নিজেকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করলেন!?শেখ হাসিনা যা করেছে তাঁর মূল্য তাঁকে এবং তাঁর দলকে দিতে হয়েছে। মূল্য তাকে-তাঁদের আরো দিতে হবে। আপনার এবং আপনাদের নির্বাচন কমিশন সংস্কারের উদ্দেশ্য যদি হয় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা তাহলে সংস্কারের দরকার কি? পতিত আওয়ামী লীগের সেই ফর্মুলাই অনুসরণ করেন।
এই আন্দোলন আপনি করেননি। করেছে ’ছাত্র’ ’জনতা’ ’শ্রমিক’ এই সরকারে ছাত্র প্রতিনিধি থাকলেও জনতা ও শ্রমিকের প্রতিনিধি নাই কেন? সেটা নিয়ে প্রশ্ন করেন? এনজিওগ্রাম’রা কি এই আন্দোলনে ছিল? তাদের কারো প্রাণ গেছে, ঘর পুড়েছে?নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজন হবে মূলত এই সব স্থানে, সেখানে মনোযোগ দেন-১. নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ২. স্বাধীন নির্বাচন কমিশন গঠন ৩. নির্বাচনকে প্রশাসনের প্রভাবমুক্ত করন ৪. নির্বাচনকে অবৈধ টাকার প্রভাবমুক্ত করা ৫. রাজনৈতিক দল ও নেতৃত্ব সংস্কার ৬। এফপিটিপি নয় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ৭। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শাসন ক্ষমতায় ভারসাম্য আনা, রাষ্ট্রপতি পদেও নির্বাচন আনা ৮। সংসদকে আইন প্রণয়নের জায়গায় রাখা ৯। আইন, শাসন, বিচারিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও শক্তিশালী করা ১০। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, তাতে খরচ বাড়বে ১১। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করা প্রধানত।এর বাইরে কি আর আপনার কাজ আছে? বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়, তাদের ভাল দিকগুলো অনুসরণ করলেই আপনাদের কাজ অনেক কমে যাবে। এই সুযোগ এখন এসেছে সেই কাজ করেন।
এখানে জুলাই অভ্যুত্থানে ১৫০ জন নিহতের তথ্য। এদের মধ্যে ৪৫ জন ছাত্র, ১০৫ জন শ্রমিকসহ অন্যান্য পেশার। নিহত এক হাজার জন ধরে করলে পরিসংখ্যান এমনি হবে। তাহলে এই অভুত্থানে কাদের আত্মদান অধিক? সরকারে তাদের প্রতিনিধি কোথায়?

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত