আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এফবিআই-এর হুঁশিয়ারি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে  এফবিআই-এর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশটিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ফরহাদ শাকেরি (৫১) নামের ওই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যা করার আদেশ দিয়েছিল। খবর রয়টার্সের। 


আগামী বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত জুলাইতে ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হন। সেইসময় কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প। 


মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে যে গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য ইরানি কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দেয়। তবে তিনি দাবি করেছেন যে, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না তার।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়েছিল।


আইআরজিসিকে অনেক আগেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ফরহাদ শাকেরির অভিযুক্তের মাধ্যমে বোঝা যাচ্ছে, ইরান মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে। যাদের মধ্যে  ট্রাম্পসহ অন্যান্য নেতাও রয়েছেন। 

ক্রিস্টোফার রে আরও বলেছেন, আইআরজিসি ক্রিমিন্যাল ও হিটম্যানদের সঙ্গে আঁতাত করে যুক্তরাষ্ট্রে আমেরিকানদের হত্যার ষড়যন্ত্র করছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত