আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘ভারতকে না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’

‘ভারতকে না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’


ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম। শুক্রবার (৮ নভেম্বর)  সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। 


ঢাকা-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে সম্প্রতি ভারত ও বাংলাদেশ দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে  বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করলেন ফিরাদ হাকিম।


ফিরহাদ হাকিম  বলেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোন কিছুই বলা উচিত নয়। তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

এ সময় বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনদিন আসতো না। মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত