আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাঁচজন ইরানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

খবরে বলা হয়েছে, হামলাটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ঘটে। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

নিহতরা বেলুচ সম্প্রদায়ের সদস্য এবং ইরানের প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বেসিজের অংশ ছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রেভল্যুশনারি গার্ডের বাহিনী তিন সন্ত্রাসীকে হত্যা এবং নয়জনকে গ্রেফতার করেছে। তবে প্রতিবেদনে তাদের গ্রুপের নাম উল্লেখ করা হয়নি।

গত মাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে চারজনকে হত্যা করে। নিহতদের মধ্যে রেভল্যুশনারি গার্ডের প্রধানও ছিলেন।

তার আগে, গত সেপ্টেম্বর মাসে দুটি পৃথক বন্দুক হামলায় চার সীমান্তরক্ষী নিহত হন। এর মধ্যে একটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল-আদল, যারা বেলুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করে।

আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিতই সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র চোরাকারবারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি ইরানের সবচেয়ে কম উন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং সেখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম জনগণের ইরানের শিয়া শাসনের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত