আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভ্লাদিমির পুতিনের কারণেই আসাদ শাসনের পতন ঘটেছে!

ভ্লাদিমির পুতিনের কারণেই আসাদ শাসনের পতন ঘটেছে!

সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন।  


হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে পতন ঘটেছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের।  

সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।

এরপর আজ রোববার সিরিয়ায় আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। 

মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আসাদের পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয়।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সিরিয়ার ছেড়ে পালালেও তিনি ঠিক কোথায় এখন অবস্থান করছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত