আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রেসিডেন্ট বাশার পদত্যাগ করে দেশ ছেড়েছেন: রাশিয়া

প্রেসিডেন্ট বাশার পদত্যাগ করে দেশ ছেড়েছেন: রাশিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এর আগে তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একমত হন।

বাশার আল আসাদের অন্যতম মিত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে বাশার কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। বাশারের দেশ ছাড়ার বিষয়ে আলোচনায়ও রাশিয়া যুক্ত ছিল না।

রাশিয়া বিবৃতিতে বলছে, দেশ ছাড়ার আগে বাশার আল আসাদ বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আলোচনার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে সিরিয়া ছাড়তে সম্মত হন। তিনি বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিকনির্দেশনাও দিয়েছেন।

সিরিয়ার চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানাই। এই প্রক্রিয়ায় সিরিয়ার সব বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া।’

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তবে এই মুহূর্তে ঘাঁটিগুলোর জন্য মারাত্মক হুমকি নেই।

এর আগে আজ সকালে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে ঢুকে পড়ে। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বাশার আল আসাদ একটি উড়োজাহাজে চড়ে দেশ ছেড়েছেন। তবে তাঁর গন্তব্য জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত