আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ইউক্রেনের হামলার সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন

ইউক্রেনের হামলার সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে ক্রেমলিন।

গত বৃহস্পতিবার টাইম সাময়িকীতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এই সাক্ষাৎকার ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র সমালোচনা করেন।

এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। কারণ, এটি যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনের উচিত হয়নি, এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া।

সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই বক্তব্য নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানায় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিবৃতিটি সম্পূর্ণরূপে রাশিয়ার অবস্থানের সঙ্গে মিলে যায়।

দিমিত্রি পেসকভ আরও বলেন, এই যুদ্ধের তীব্রতা বাড়ার কারণ সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পের মন্তব্য সংগতিপূর্ণ।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে ট্রাম্প বুঝতে পেরেছেন, ঠিক কোন বিষয় উত্তেজনা বাড়াচ্ছে।

মস্কোর পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির বিষয়টি একটি বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়, শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর অধিকার ইউক্রেনের থাকা উচিত।

তবে ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের গতিপথ আদৌ পরিবর্তন করতে পারবে কি না, সে বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রেরই কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত