আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

স্টর্মিকাণ্ডে অস্বস্তি বাড়ল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

স্টর্মিকাণ্ডে অস্বস্তি বাড়ল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

স্টর্মিকাণ্ডে অস্বস্তি বেড়ে গেলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে করা মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এক আদালতে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মাত্র এক মাস পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। তার আগে নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতে ধাক্কা খেলেন তিনি।

পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে। ট্রাম্প যখন ২০১৭ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তারও আগে এই বিতর্কের সূত্রপাত। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। ড্যানিয়েলসের হাতে ওই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন ট্রাম্প। এ-সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয় এবং গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে তাঁকে সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। গত ১১ জুলাই তার সাজা ঘোষণার তারিখও জানিয়েছিলেন আদালত।

কিন্তু তার আগেই মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন, সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেছিলেন। আদালতের কাছে তাঁদের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের আদেশের কারণে ট্রাম্প বিচারের আওতামুক্ত। তা ছাড়া ট্রাম্পই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। যদি তার মাথার ওপর এ মামলা ঝুলে থাকে, তবে তার সরকার পরিচালনার কাজ বাধাগ্রস্ত হতে পারে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন তিনি।

এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ছিল গত ২৬ নভেম্বর। কিন্তু গত ৫ নভেম্বরের ভোটে ট্রাম্প জিতে যাওয়ায় বিচারপতি হুয়ান মার্চান সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।

গতকাল ৪১ পাতার আদেশে বিচারপতি মার্চান বলেন, ‘ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে এই মামলার বিচারকাজ তাঁর কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।’

এ রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত