আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!

বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। 


বকেয়া পরিশোধ না করায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)।  

ডিপিডিসি জানিয়েছে, ক্যাম্পের বাসিন্দারা বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রি-পেইড মিটার স্থাপনে বাধা সৃষ্টি করছিলেন। দীর্ঘদিন ধরে বকেয়া বিদ্যুৎ বিল বাড়তে থাকায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। 

ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বলেন, ‘আমরা ক্যাম্পের বাসিন্দাদের বারবার মিটার স্থাপনের কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। ফলে আমরা বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছি।’ 
 
মঙ্গলবার রাত ৯টায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শওকতের কাছ থেকে প্রি-পেইড মিটার স্থাপনে সহযোগিতার লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।  
 
ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে ক্যাম্পের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং পরে আবাসিক স্থাপনায় প্রি-পেইড মিটার বসানোর পরিকল্পনা তুলে ধরা হয়। এ বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়ার পরও বাসিন্দারা কোনও ব্যবস্থা নেয়নি। ফলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।  

জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ বিল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। কয়েক মাস আগে আদালত সরকারের পক্ষে রায় দেন, যা অনুসারে ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব নিতে হবে।  
 
ক্যাম্পের বিদ্যুৎ ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থায় ছিল। একদিকে বাণিজ্যিক ও আবাসিক প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধে গাফিলতি, অন্যদিকে প্রি-পেইড মিটার স্থাপনে বাধা দেওয়ার কারণে বকেয়া বাড়তে থাকে।  

ডিপিডিসি এখন প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে এগোতে চায়। তবে বাসিন্দারা এ বিষয়ে কতটা সহযোগিতা করবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত