আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

রাশিয়ায় সেনা কর্মকর্তাকে হত্যা, উজবেকিস্তানের নাগরিক আটক

রাশিয়ায় সেনা কর্মকর্তাকে হত্যা, উজবেকিস্তানের নাগরিক আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উজবেকিস্তানের নাগরিক। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন। একটি স্কুটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল। দূরনিয়ন্ত্রণযন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা বলছে, ইউক্রেনের গোয়েন্দারাই ওই সন্দেহভাজনকে নিয়োগ দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানতে পেরেছে বিবিসি। তবে ওই সন্দেহভাজনের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল একটি সূত্র বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে দাবি করেছে, তারা এই হত্যার পেছনে আছে।

ইউক্রেনের একটি সূত্র গতকাল বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

রাশিয়ার রাসায়নিক অস্ত্রবিষয়ক প্রধান ছিলেন কিরিলভ। ইউক্রেনের ওই সূত্র অনুযায়ী, কিরিলভ যুদ্ধাপরাধ করেছেন। তাঁকে হামলার লক্ষ্যবস্তু করাটা ‘ন্যায়সংগত’।

হত্যাকাণ্ডের আগের দিন সোমবার ৫৪ বছর বয়সী কিরিলভকে তাঁর অনুপস্থিতিতেই ইউক্রেনের আদালতে অভিযুক্ত করা হয়। বলা হয়, তিনি গণহারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) জনসংযোগ কেন্দ্র আজ বুধবার বলেছে, আটক হওয়া তরুণ সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে ওই তরুণ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা সংস্থাই তাঁকে নিয়োগ দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত