আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের মিসাইল কর্মসূচি ‘উদীয়মান হুমকি'।
পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি' হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। 

এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, 'সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন।'

নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলছে পাকিস্তান

ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির যেই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সকে দুই কর্মকর্তা জানায়, পাকিস্তান যেই আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে, তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে।

তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বরে মন্তব্য মন্ত্রনালয়ের।
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত