আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা

শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা

জো বাইডেনের কর্মকর্তারা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে মস্কো।


শনিবার (২১ ডিসেম্বর) আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরলে যেন ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন সবকিছু করছে।


তিনি বলেন, হোয়াইট হাউস বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা বেশ ঝুঁকিপূর্ণ, এমনকি আত্ম-ধ্বংসাত্মকও। আমরা তাদের এ বিষয়ে সতর্ক করছি।


নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের কাছে বাইডেনের পরাজয়ের পর রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য কিয়েভকে ওয়াশিংটনের অনুমতি এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধির কথাও উল্লেখ করেন সের্গেই রিয়াবকভ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গতকাল শুক্রবার। কিয়েভের বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের রাইলস্ক শহরে আমেরিকান 'হিমার্স' সিস্টেম দিয়ে হামলা চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মস্কো এ ধরনের সব হামলার জবাব দেবে এবং যেসব দেশ আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাদের সামরিক স্থাপনায় অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত