আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পানামা খাল আবার দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র

পানামা খাল আবার দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র

পানামা খাল নিয়ে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকির সুরে বলেছেন যে, যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নিতে পারে। খবর রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের। 


নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ট্রাম্প বলেন, পানামা যদি গুরুত্বপূর্ণ এই জলপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে এই খালকে তিনি যুক্তরাষ্ট্রের হাতে দেওয়ার জন্য দাবি করবেন।

তিনি পানামাকে অভিযুক্ত করেছেন যে এই খাল ব্যবহারে অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে। ট্রাম্প সতর্ক করে জানান, এই খাল ‘ভুল হাতে’ পড়ুক, সেটা তিনি হতে দেবেন না। 

ট্রাম্প বলেন, পানামা খালের ওপর চীনের কোনো প্রভাব থাকুক, তিনি এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি তার দ্বিতীয় পোস্টে বলেছেন, চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না। 

রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন দাবি বিরল। ল্যাটিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্ররাষ্ট্র। ট্রাম্পের এমন পোস্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে মার্কিন কূটনীতির ধারা পরিবর্তিত হচ্ছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এর আগেও মিত্র দেশকে হুমকি দিতে লজ্জাবোধ করেননি। 

ট্রাম্প বলেন, পানামা যে চার্জ করছে, তা হাস্যকর। বিশেষ করে তারা জানে যে যুক্তরাষ্ট্র পানামাকে কতটা উদারভাবে সহায়তা করছে। এটা অন্যদের সুবিধার জন্য দেওয়া হয়নি। বরং দেওয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে, তার নিদর্শন হিসেবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত