আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সঙ্কট বাড়ছে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা

সঙ্কট বাড়ছে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ১৫ হাজারের বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে। রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি করেও নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না। সঙ্কট নিরসনে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ।


স্থানীয় সময় শনিবার (২২ ডিসেম্বর) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর চাকরি ছাড়া ১৫,১১৯ জনের অর্ধেকেরও বেশি চলে গেছেন স্বেচ্ছায়।


তবে একই সময়কালে তারা প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে। ফলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা তুলনামূলক সঙ্কুচিত হয়।

জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রমবর্ধমান নিয়োগ সংকট মোকাবেলায় ছয় শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেয়, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।


সশস্ত্র বাহিনীর এক জরিপে দেখা গেছে, বেতন বাড়ালেও গত মে মাসে সামরিক বাহিনীতে অসন্তোষ রেকর্ড পর্যায়ে পৌঁছায়।

সরকারের বেতন বৃদ্ধির আগে পরিচালিত জরিপে দেখা গেছে, মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা তাদের পারিশ্রমিকের 'প্যাকেজ' নিয়ে সন্তুষ্ট।

চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক রয়্যাল মেরিন অ্যালিস্টার কার্নস দাবি করেন, ইউক্রেন সংঘাতের মাত্রায় তার দেশ যুদ্ধ করতে বাধ্য হলে, মাত্র ছয় মাসের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত  সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন সদস্য ছিল। যা ২০২৩ সালের ১ অক্টোবরের তুলনায় ২ শতাংশ কমেছে।

নভেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, আমরা এরই মধ্যে কয়েক দশকের মধ্যে কর্মীদের সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি করেছি। নিয়োগের গতি কমিয়ে দিতে ১০০টি পুরনো নীতি বাতিল করেছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত