আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আছেন

স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, স্রষ্টা রাশিয়ার সঙ্গে আছেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কো বিজয়ী হবে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলের (এসইইসি) বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


২০২৫ সালে রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেন সংঘাতের অবসান হবে বলে বিশ্বাস করেন কি না, জানতে চাইলে পুতিন বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাস করি। নিশ্চয়ই স্রষ্টা আমাদের সাথে আছেন।’

2
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র বর্তমান ফ্রন্টলাইন বরাবর সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ২০২১ সালে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম (ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ) বিলম্বের প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে সে সময় বলা হয়েছিল, এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না।

২০২৫ সালের জন্য রাশিয়ার ‘প্রথম লক্ষ্য’ যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা বলেও জানান তিনি। পুতিন বলেন, ‘আমরা সংঘাতের অবসান ঘটাতেও চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা সামনের সারিতে সফল হব এবং অর্থনীতির ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যগুলো অর্জন করব। পাশাপাশি সামাজিক সমস্যাগুলো, সামরিক সুরক্ষার সমস্যাগুলো সমাধান করব এবং এটি হবে বৃহত্তর অর্থে সুরক্ষা। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।’

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি তার প্রস্তাবের সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। মিডিয়া বেশ কয়েকটি বেনামী সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, এটি কেবল সংঘাতকে হিমশীতল করার জন্য হতে পারে। মস্কো ও কিয়েভ উভয়েই নিঃশর্ত যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত